প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
বোয়ালখালী থানায় অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এর বিদায় সম্বর্ধনা

এম মনির চৌধুরী রানা
পুলিশ হেডকোয়ার্টারে বদলীজনিত কারণে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, পিপিএম-কে বোয়ালখালী থানার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে থানার ওসি কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নোমান আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর পেশাদারিত্ব, সততা ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন।
বিদায়ী বক্তব্যে নোমান আহমদ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার মঙ্গল কামনা করেন। পরে তিনি সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট